ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • বরগুনায় ভিজিএফের ৫ টন চাল জব্দ

    বরগুনায় ভিজিএফের ৫ টন চাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দ পাঁচ টন ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ চালগুলো আত্মসাতের জন্য মজুত করেছিলেন বলে জানা গেছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে এ চাল উদ্ধারে অভিযান চালান বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।

    তিনি বলেন, জাটকা শিকারে নিষেধাজ্ঞা চলাকালে মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল আত্মসাতের উদ্দেশ্যে বেতাগী সদর ইউনিয়নের একটি বাড়িতে মজুত রাখা হয়েছে বলে খবর আসে। ওই তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়।

    এসময় কবির হাওলাদারের বাড়ি থেকে সরকারি ভিজিএফের ৫০ কেজির চালের ১০০ বস্তা অর্থাৎ পাঁচ টন চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চাল জব্দ করে বেতাগী থানায় নিয়ে জমা রাখা হয়েছে।

    এদিকে, ভিজিএফের চাল আত্মসাৎ চেষ্টার বিষয়টি অস্বীকার করে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, একটি ব্রিজ ভাঙা থাকায় ওই চাল ইউনিয়ন পরিষদে নেওয়া যাচ্ছে না। তাই চালগুলো এখানে রাখা হয়। এখান থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।

    বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, জেলেদের জন্য বরাদ্দ চাল একটি বাড়িতে মজুত করে রাখা হয়েছে। ওই চাল উদ্ধারের জন্য মৎস্য কর্মকর্তাকে পাঠাই। চালগুলো কী কারণে ওখানে রাখা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ