বাবুগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (০২ এপ্রিল) সন্ধা ৬টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহা-সড়কের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদকের এ বড় চালানটি আটক করা হয়।
গ্রেফতারকৃত কলপনা(৩৩) উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাদের প্যাদার মেয়ে ও ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আওড়া বুনিয়ার ৬ নং ওয়ার্ডের মৃত মোতালেব হোসেন সিকদারের স্ত্রী।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেত্বত্বে এসআই ইশতিয়াক, এএসআই ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় জগবন্ধু ডেকোরেটরের সামনে বসা অবস্থায় কল্পনাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই খোন্দকার জাফর আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার নারী কলপনা জাহাঙ্গীর নগর ইউনিয়নের মাদক সম্রাট শহীদ প্যাদার বোন। শহীদ প্যাদার নামে বাবুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় বেশ কিছু মাদক মামলা রয়েছে।
এইচকেআর