ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাভারে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক শামসুজ্জামানের অবিলম্বে মুক্তি ও ‘বিতর্কিত’ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরগুনার পাথরঘাটায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে। 

    পাথরঘাটা সাংবাদিক সমাজ, নাগরিক নেতৃবৃন্দ ও পাথরঘাটা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগের আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের শেখ রাসেল স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেক্লাবের সহসভাপতি জাফর ইকবাল, দুর্নীতি প্রতিরোধ কমিটির পাথরঘাটা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব, দৈনিক মানবজমিনের সাংবাদিক জাকির হোসেন খান, দৈনিক সমকালের সাংবাদিক ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা বন্ধুসভার সভাপতি মেহেদী সিকদার ও প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বারবার মামলা করে গণমাধ্যমকর্মীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। এ ডিজিটাল আইনের কারণে সাংবাদিকরা সবসময়ই ভীতসন্ত্রস্ত্র থাকে। গত বুধবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় শামসুজ্জামানকে রাত ৪টার দিকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ন্যাককারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 


     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ