ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে ৭০০ পিস ইয়াবাসহ ‍একজন আটক 

বরিশালে ৭০০ পিস ইয়াবাসহ ‍একজন আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশ‍ালে ৭০০ পিস ‍ইয়াবাসহ ‍এক মাদক ব্যবসায়িকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার (২ ‍‍এপ্রিল)  রাত ১০ টায় নগরীর গড়িয়ারপার ‍এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সোমবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়‍া সেল। আটককৃত হলো, কক্সবাজার জেলার দক্ষিণ কুনিয়া পালং গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে  মো. হাবিবুল উল্লা (৫১)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০ টার দিকে নগরীর গড়িয়ারপার ‍গোলচত্তরের হালিম ফকিরের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশের ‍একটি টিম।

‍এসময় ৭০০ পিস ‍ইয়াবাসহ মাদক ব্যবসায়ি হাবিবুল উল্লাকে আটক করা হয়। ‍এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন