ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশাল সিটির নির্বাচনের তফসিল ঘোষণা 

বরিশাল সিটির নির্বাচনের তফসিল ঘোষণা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১২ এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ এপ্রিল) ১৭-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ঘোষিত তফসিল খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময়  ২৫ মে ও ভোট ১২ জুন।

আর রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

ইসি সচিব বলেন, সব সিটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে এবং নির্বাচনে প্রতিটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন