ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
৪ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা

উজিরপুরে মহিলা আওয়ামী লীগ সভাপতির বাসায় আবুল হাসানাত আব্দুল্লাহ

উজিরপুরে মহিলা আওয়ামী লীগ সভাপতির বাসায় আবুল হাসানাত আব্দুল্লাহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানমের বাসভবনে আকস্মিক ছুটে আসেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। রোববার বেলা ১১টায় ঐ সভাপতির বাসভবনে উপস্থিত হন তিনি। এসময় তিনি ৪ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণার নির্দেশনা দেন। 

এ সময় তার সাথে সফরসঙ্গী ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মো. ইউনুস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিছ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী। 

এ সময় রুদ্ধদ্বার বৈঠক শেষে শোলক মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী শেলী সুলতানা, সাধারণ সম্পাদক সীমাসহ ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, হারতা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রূপালী রানী বৈদ্য, সাধারণ সম্পাদক শিখা সমদ্দারসহ ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি, বামরাইল মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী বেগম, সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং জল্লা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেলা জয়ধর, সাধারণ সম্পাদক সবিতা রানী বাড়ৈসহ ০৯ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, সাধারণ সম্পাদক রওশনারা পারভীন স্বাক্ষরিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

এর পূর্বে উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে দরিদ্র ভ্যানচালক সোহেল ৩০ মার্চ বাজার মসজিদের পাশে একটি অটো ভ্যান রেখে ইফতারী ও নামাজ শেষে ভ্যান না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এই ছবিটি উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক কাউন্সিলর বাবুল সিকদারের মোবাইলে ৩১ মার্চ ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে আবুল হাসানাত আব্দুল্লাহর। তিনি ১ মে  তাদেরকে শেরালস্থ বাসভবনে ডেকে নিয়ে ঐ ভ্যানচালকের হাতে ইফতারি ও রোজার সামগ্রী কেনার জন্য নগদ অর্থ দিয়ে একটি অটোভ্যান ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

সেই প্রতিশ্রুতি অনুযায়ী একদিন পরেই ওই হতদরিদ্র সোহেল ও তার পরিবারের কাছে উজিরপুর এসে একটি নতুন অটোভ্যান তুলে দেন। বৈঠক শেষে ফেরার পথে উজিরপুর উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ও সহকারী কমিশনার (ভুমি) শেখ আলাউল ইসলাম আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।   


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন