ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

আগামীকাল এমদাদ হোসেন শরীফের ২১তম মৃত্যুবার্ষিকী

আগামীকাল এমদাদ হোসেন শরীফের ২১তম মৃত্যুবার্ষিকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আমানতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মরহুম এমদাদ হোসেন শরীফ এর আগামীকাল সোমবার (৩ এপ্রিল) ২১ তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এই দিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জীবদ্দশায় তিনি আমানতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাড়াও শ্রমিক লীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং সমাজ সেবামূলক কাজ করেছেন। এছাড়াও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। 

এ উপলক্ষ্যে নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।  বাদ আসর ভাটিখানা আফগাড়ী সড়ক বায়তুল ওহাব জামে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন