ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

বরিশালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়। 

দিবসটি উপলক্ষ্যে রোববার (২ এপ্রিল ) বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ। 

সমাজসেবা দপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে ও প্রবেশন কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী।  

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এক সময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সায়মা ওয়াজেদ এ অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন। 

তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ থেকে শিশুদের অটিজম ও স্নায়ু বিষয়ে কাজ শুরু করেন। এছাড়া বাংলাদেশের অটিজম-বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন