বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টায় নগরীর নথুল্লাবাদ বাসস্যান্ড সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
শনিবার (১এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। আটককৃত হলো কক্সবাজার জেলার ধোয়া পালং, রাবেতা গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে আঃ রহিম (৩৮) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে এয়ারপোর্ট থানা পুললিশের একটি টিম নথুল্লাবাদ বাসস্যান্ড সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় ৩০০ পিস ইয়াবাসহ আঃ রহিমকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান পুলিশ।
এইচকেআর