ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • বরগুনায় বুদ্বিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

    বরগুনায় বুদ্বিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে অপহরণের পর  ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ফাঁদে ফেলে ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার অভিযোগ এনে শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেন।

    মামলায় একমাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়সী মিজানুর রহমান খানকে। পেশায় তিনি শ্রমিক। এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

    জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় শিশুটিকে প্রলোভন দেখিয়ে  বেতাগী কচুয়া ফেরি ঘাট এলাকায় ডেকে  অপহরণ করে মিজানুর রহমান খান বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার বাড়িতে নিয়ে যায়। ৩২ ঘণ্টা  আটক রেখে শিশুটিকে ধর্ষণ করা হয়। গত ৩০ মার্চ মধ্য রাতে তাকে ছেড়ে দেওয়ার পর কাওছার হোসেন নামে এক ব্যক্তি অসুস্থ অবস্হায় থানায় নিয়ে আসে।

    বেতাগী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটিসহ রাত সাড়ে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধর্ষণের সত্যতা নিশ্চিত হওয়া গেছে বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ