ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • পটুয়াখালীতে ৩ গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো পলিটেকনিক ছাত্রের

    পটুয়াখালীতে ৩ গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো পলিটেকনিক ছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাওন (২২) নামে পলিটেকনিকের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

    বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে পায়রা সেতু সংলগ্ন পাগলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বদরপুরের গাবুয়া এলাকার বাসিন্দা আবদুর রবের ছেলে এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সন্ধ্যার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা রাজাশাহীগামী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাস, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষ হয়। বাসটি রাস্তার পাশের ঢালু জমিতে পড়ে যায়। আর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাওনসহ আহত হন অন্তত আটজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাওনকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসের কাউকে আটক সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ