ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভারত জুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ

    ভারত জুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে নতুন করে শঙ্কা বাড়াচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বাড়ছে পজিটিভিটি রেটও (positivity rate)। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০১৬ জন। পরিসংখ্যান বলছে, গত প্রায় ছয় মাসে এটাই করোনা ভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। 

    শেষবার গত বছরের ২ অক্টোবর একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই দিনটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৭৫ জন। 

    বৃহস্পতিবার কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বিবৃতি প্রকাশ করে যে পরিসংখ্যান দেওয়া হয়, তাতে দেখা গেছে গোটা দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩,৫০৯ টি। দৈনিক পজিটিভিটি রেট ২.৭১ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ। গত বুধবার করোনায় আক্রান্ত সংখ্যা ছিল ২১৫১ টি। সেক্ষেত্রে বুধবার থেকে বৃহস্পতিবার- এই ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের শতকরা হার বেড়েছে ৪০ শতাংশ। নতুন করে ১৪ জনের মৃত্যু হওয়ায় গোটা ভারতে 'কোভিড-১৯' আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩০,৮৬২ জনের। 

    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৩৯৬ জন। আর গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪১,৬৮,৩২১ জন। সেক্ষেত্রে গোটা দেশে সুস্থতার হার শতকরা ৯৮.৭৮ শতাংশ। অন্যদিকে এই ভাইরাসের মৃত্যুর শতকরা হার ১.১৯ শতাংশ। 

    করোনায় সংক্রমিত হয়ে মহারাষ্ট্রে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, দিল্লিতে ২ জন, হিমাচল প্রদেশে ১ জন এবং ভারতের কেরালায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ