তথ্য অধিকার আইন সুশাসনের রক্ষা কবজ: প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন, তথ্য অধিকার আইন সুশাসনের রক্ষা কবজ। মানু্ষকে আলো আধারী জীবন থেকে দুরে রাখতে তথ্য অধিকার আইন প্রনায়ণ করা হয়। সাধারণ মানুষকে তথ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
বৃহষ্পতিবার (৩০ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসনের সভাকক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ সংক্রান্ত জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তথ্য প্রাপ্তি জনগণের অধিকার এটা নিশ্চিত করতে হবে। জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্তব্য। এসময় সরকারি দপ্তরের তথ্য ওয়েব সাইডে হাল নাগাদ করার আহ্বান জানান প্রধান তথ্য কমিশনার।
বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এসময় বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ শাজেদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যম ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে না।
এইচকেআর