ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

গৌরনদীতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে অপহরণ

গৌরনদীতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল ছাত্রীকে অপহরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রাইভেট পড়তে যাওয়ার সময় দশম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর বাবা ইউসুফ তালুকদার বাদী হয়ে বুধবার (২৯ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে স্কুল ছাত্রীর বাবা জানান, তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে প্রায়ই উত্যক্ত করে আসছিল পাশের দেওপাড়া গ্রামের আলমগীর ফকিরের বখাটে ছেলে মিরাজ ফকির। উত্যক্তের প্রতিবাদ করায় বুধবার সকালে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মিরাজ ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন