ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে রিয়াজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

    গতকাল মঙ্গলবার রাতে তাকে বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় গতকাল সন্ধ্যায় ওই নারী রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

    মামলা সূত্রে জানা যায়, রিয়াজ সহ বেশ কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো। আর ওই নারী তাদের রান্নার কাজে সহায়তা করতো। গত সোমবার রাতে ওই নারীর বাবা তারাবি নামাজ পড়তে যায়। এসুযোগে রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

    এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। পরে ওই নারী সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ