ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • উত্তোলন করা হয় না পতাকাও

    মির্জাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি 

    মির্জাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অফিসে এগুলোর প্রয়োজন নেই বলে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানাননি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম। 

    এছাড়াও জায়গা নেই তাই উত্তোলন করেন না পতাকাও। তবে এসব বিষয় তিনি সাংবাদিকদের কোনো উত্তর দিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের একাধিক কর্মচারীর জানান, নিজের স্বেচ্ছাচারিতার কারণেই তিনি কারো কথা শুনছেন না।

    জানা যায়,তিনি এই বছরের ২৩ জানুয়ারি যোগদান করে স্থায়ী কার্যালয় থেকে আশ্রাফ প্যালেসের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন।

    অফিসের কর্মচারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো এবং পতাকা উত্তোলনের কথা একাধিকবার বললেও প্রয়োজন নেই বলে তিনি এগুলো কর্ণপাত করেননি।

    বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাংবাদিকরা আশ্রাফ প্যালেসের ওই কার্যালয় গেলে ঘটনার সত্যতা মেলে।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, তিন কক্ষবিশিষ্ট কার্যালয়ের একটি কক্ষ কর্মকর্তা শাহিনুর বেগমের। সে নিজ কক্ষে বসে মোবাইলে কথা বলছিলেন। তার সামনের রুমেই বসেন অন্য কর্মচারীরা। 

    সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি অফিস রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর নির্দেশনা থাকলেও তার অফিসের কোন কক্ষেই ছবি টানানো হয়নি। এবং অফিসের কোথাও দেখা মেলেনি জাতীয় পতাকার।

    সরকারি নির্দেশনা থাকা সত্ত্বে কেন ছবি এবং পতাকা টানানো হয়নি এমন প্রশ্নের জবাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম বলেন, আপনাদের কি কি জানার আছে আমাকে বলেন আমি নোট করি আগামীকাল আপনাদেরকে উত্তর দেওয়া হবে।

    এ বিষয়ে পটুয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা বলেন, কি কারণে তিনি এমনটা করেছেন তা তার কাছে অফিসিয়াল ভাবে জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সূত্র: ইনকিলাব
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ