ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • ১৫ গ্রামের মানুষ দুর্ভোগে

    কলাপাড়ায় সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ

    কলাপাড়ায় সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধুখালী শাখা নদীতে নির্মাণাধীন গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হলেও এখন সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। ব্রিজটির কার্যাদেশ দেওয়া হয় ২০১৯ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরই মধ্যে দুই দফা সময় বৃদ্ধি করা হয়েছে। এটির কাজ ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু এখন কবে নাগাদ সংযোগ সড়কের কাজ শেষ হবে তা কলাপাড়ার স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্টও নিশ্চিত করে জানাতে পারেনি। 

    প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৪৫ মিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় মিঠাগঞ্জের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পূর্ব মধুখালী আর পশ্চিম মধুখালীসহ আশপাশের ১৫ গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশু ঝুঁকি নিয়ে নির্মাণাধীন ব্রিজের পাশেই কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে এ পথে। 

    কাঠের পাটাতনের ওই সাঁকোটিও ভেঙে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। নিত্যকার এ দুর্ভোগ নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। 
    এই ব্রিজের মূল কাজ শেষ হয়েছে অন্তত ছয় মাস আগে। দুই পাশের সংযোগ সড়কের জন্য বালুমাটি ফেলা হয়েছে। কিন্তু আরও মাটি দিয়ে সংযোগ সড়কটির কাজ শেষ করা হয়নি। বর্তমানে সব কাজ বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানালেন। এলজিইডি কলাপাড়ার উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ জানান, লার্জ ব্রিজ কনস্ট্রাকশন (এলভিসি) প্রকল্পের আওতায় এই ব্রিজটির কাজ চলছে। গার্ডার বসানো হয়েছে। স্লাবও বসানো হয়েছে।

    সংযোগ সড়কের অসমাপ্ত কাজ এখন বাকি আছে। ঠিকাদারকে কয়েক দফা চিঠি দিয়েছেন বলেও জানান এ প্রকৌশলী। এখন কবে নাগাদ এ কাজটি শেষ হবে তা এই দপ্তর নিশ্চিত করতে পারেনি। জানালেন এ প্রকৌশলী গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ব্রিজটির কাজ শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। তারা ক্ষুব্ধ হয়ে আছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ