ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • ত্রাণ না, খাল খনন করে মিঠা পানি চাই

    ত্রাণ না, খাল খনন করে মিঠা পানি চাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি কাজের জন্য খাল খননের দাবিতে খালের ভরাট হওয়া অংশে অবস্থান করে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

    সোমবার দুপুরে উপজেলার পাখিমারা খালে কৃষকরা এ মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কৃষকরা বলেন, ‘আমরা ত্রাণ চাই না, খাল খনন করে মিঠা পানি দেন। তাইলে আমরা কৃষি উৎপাদন করতে পারবো। অনতিবিলম্বে আমাদের দাবি মেনে কৃষকদের বাঁচিয়ে রাখা হোক।’

    মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক জাকির হোসেন গাজী, উন্নয়ন কর্মী ইমন আল আহসান, কৃষক কুদ্দুস হাওলাদার প্রমুখ।
    কৃষকরা আরও বলেন, ১০ কিলোমিটার দীর্ঘ ও ৫০০ ফুট প্রস্থ পাখিমারার খালটির দুই পাড়ের ১১ গ্রামের হাজারো কৃষক মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে সারা বছর সবজিসহ রবিশস্য, আমন ও বোরোধান আবাদ করেন। কিন্তু খালটির কুমিরমারা অংশের প্রায় আধা কিলোমিটার এলাকা ভরাট হয়ে গেছে। এখন সেখানে ফুটবল খেলার মাঠ। এ কারণে দুই পাড়ের কৃষকরা বোরো ও রবিশস্যের ক্ষেতে সেচ দিতে পারছেন না। কৃষি কাজে বিপর্যয় দেখা দিয়েছে।    

    কৃষকরা অবিলম্বে খালের ভরাট হওয়া অংশ খননের দাবি জানান। এছাড়া সরকারিভাবে অনুমতি পেলে কৃষকরা নিজেদের উদ্যোগেই খনন করে মিঠা পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন করতে পারবেন বলেও জানান তারা।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, কৃষি উৎপাদনের স্বার্থে মিঠা পানি সংরক্ষণের জন্য খালটি খননের চেষ্টা চলছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকের স্বার্থে খালটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ