ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

    মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একটি ধান ক্ষেত থেকে হাবিবুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুটাবাছা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। হাবিবুর রহমান কাঠ মিস্ত্রীর কাজ করতেন। গতকাল সোমবার সকালে তার মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

    নিহতের ছেলে আ. ছত্তার মিয়া বলেন, প্রতিদিনের মতো মহল্লার মসজিদে ইফতার করতে যান বাবা। ইফতার করে মাগরিবের নামাজও পড়েন। তারাবি নামাজের পর বাড়ি ফেরার কথা। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি। পরে পার্শ্ববর্তী নজু হাওলাদারের বাড়ির সামনে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

    তিনি আরও বলেন, আমার বাবার কাছে কয়েকজন টাকা পেতেন। কয়েকদিন ধরে তারা বাবাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এরমধ্যে এক ব্যক্তি টাকার জন্য বেশি চাপ দেয়, না দিলে আমার ইজিবাইক নেওয়ার হুমকি দেয়। আমাদের ধারণা এ কষ্টে বাবা আত্মহত্যা করতে পারেন অথবা পাওনাদাররা মেরে ফেলতে পারেন।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ