ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমতলীর ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শোকজ

    আমতলীর ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (সবুজ) কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ।

    রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোকজ দেওয়া হয়।

    একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে  স্বশীরে উপস্থিত হয়ে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম মোবাইল ফোনে বলেন, কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেটি জানা নাই আমার।

    জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও কোনো ধরনের কর্মসূচি ছিল না আমাদের। তাই এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ