ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

গৌরনদীতে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

গৌরনদীতে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার মেহেদী হাসান মাতুব্বর, তুহিন হাওলাদার ও ফরহাদ মাতুব্বর। 

সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন