উজিরপুরে আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় তিনজনকে বহিষ্কার

বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারের উপর হামলার ঘটনায় তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। রোববার বেলা ২ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারির স্বাক্ষরিত উপজেলা আওয়ামী লীগের প্যাডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিরুল ইসলাম রিয়াজ ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেলকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারি বলেন, উপজেলা পরিষদের সামনে যে ঘটনা ঘটেছে তা দুঃখ জনক। প্রাথমিকভাবে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্তকরে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, রোববার সকালে উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য মো. শাহে আলমের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদারকে কিল ঘুষি মেরে আহত করেছে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারীরা।
এইচকেআর