ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে বাস ও ই‌জিবাইক সংঘ‌র্ষে নিহত ১

    ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে বাস ও ই‌জিবাইক সংঘ‌র্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপু‌রে বাস ও ই‌জিবাইক সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এসময় আ‌রও দুইজন ই‌জিবাইক যাত্রী আহত হয়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। শ‌নিবার বেলা ১২টার দি‌কে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের মস্তফাপুরে এই দুর্ঘটনা ঘ‌টে‌ছে। 

    নিহত ই‌জিবাইকচালক ইয়ার হো‌সেন খান (৩২) সদর উপ‌জেলার ঘটমা‌ঝি ইউ‌নিয়‌নের ঝিকরহা‌টি গ্রা‌মের ই‌লিয়াস খা‌নের ছে‌লে।

    মস্তফাপুর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক মোহম্মদ জু‌য়েল শেখ জা‌নি‌য়ে‌ছেন, বেলা ১২টার দি‌কে বরিশালগামী এক‌টি যাত্রীবাহী বাস মস্তফাপুর আস‌লে বিপরীত দিক থে‌কে দুইজন যাত্রী নি‌য়ে আসা এক‌টি ই‌জিবাই‌কের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থ‌লেই ই‌জিবাইক চালক নিহত হয়। আহত অবস্থায় আবুল কা‌সেম (৪৫) নামের এক যাত্রীকে সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। আরেকজন যাত্রী স্থানীয়ভাবে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। 

    মস্তফাপুর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক মোহম্মদ জু‌য়েল শেখ আ‌রও জা‌নি‌য়ে‌ছেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ