ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় পাউবোর ৭৫১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

    বরগুনায় পাউবোর ৭৫১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৭৫১ কোটি ২৮ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আমতলীর ভয়াল পায়রার ভাঙ্গনরোধে শহররক্ষা বাঁধ নির্মাণ, ব্লক বসানো ও জলাবদ্ধ চাওরা খালের পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার ও সুইজগেট নির্মাণের লক্ষে গৃহীত প্রকল্পের উদ্বোধন করা হয়।  

    শুক্রবার (২৪ মার্চ) সকালে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।  

    সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ