ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

৬ দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

৬ দফা দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ রাখাসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসন ও কোতয়ালী মডেল থানার ওসিকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। 

সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে  বৃহস্পতিবার সকালে এই স্মারকলিপি দেন তারা। এ সময় সংগঠনের মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখা, নিত্য দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করা, মাদক বিরোধী অভিযান জোরদার করা এবং বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার দাবি জানানো হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন