ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। 

আয়োজন মালায় থাকছে আলোচনা, সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান। 

অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ৭ টা ৩০ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনকশা ‘স্বাধীনতা তুমি চিরভাস্বর ’; সকাল ৮ টা ২০ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার ঘোষণা’ ; সকাল ৯টা ৪৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অগ্নিঝরা মার্চ’; সকাল ১০ টা ৫০ মিনিটে জারীগান; বিকেল ৪ টা ৫ মিনিটে গীতিনকশা ‘চেতনায় স্বদেশ তুমি’; বিকেল ৫ টা ১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনায় দেশগঠন’; বিকেল ৫ টা ৪৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক  অনুষ্ঠান ‘যুদ্ধদিনের স্মৃতি’; সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘স্বাধীনতার লাল সূর্য’; রাত ১০ টায় গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘রক্তিম সূর্যোদয়’; রাত ১০ টা ৩০ মিনিটে প্রামাণ্য অনুষ্ঠান ‘বেতার বিবরণী’। 

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যক্রম রিলে করা হবে ভোর ৫ টা ৫৭ মিনিটে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন