হিজলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পূর্ব মান্দ্রা এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ।
বুধবার দুপুর ৩ টায় মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা নদীতে লাশটি ভাসতে দেখে নৌপুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানায়, মেঘনা নদী থেকে পুরুষ বয়স আনুমানিক ২০ বছর এক যুবকের অর্ধগলিত অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এব্যপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এইচকেআর