বাবুগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান খান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি, দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আওয়ামী লীগের সদস্য মাসুম রেজা, গোলাম কিবরিয়া,আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম বাবুল ফকির প্রমুখ।
এইচকেআর