ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

উজিরপুরে ভূমিহীন ও গৃহহীন ৫৩৩ টি পরিবারের স্বপ্ন পূরণ

উজিরপুরে ভূমিহীন ও গৃহহীন ৫৩৩ টি পরিবারের স্বপ্ন পূরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নদী ভাঙন কবলিত অর্ধশতাধিক পরিবারসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন ৫৩৩টি পরিবারের স্বপ্নপূরণ হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এ বিষয় নিশ্চিত করেন। প্রেস কনফারেন্সে ইউএনও বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পের উদ্যোগ নিলে চিত্র পাল্টে যায় উজিরপুরের অসহায় ভূমিহীন ও গৃহহীনদের। 

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চারটি ধাপে এই প্রকল্পের ঘর উপহার দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উপহার পাওয়া ওইসব পরিবারগুলো সরকারি ঘরে বসবাস করতে শুরু করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজীন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপান্তর করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে ঘরের জন্য আবেদনকারীদের বাড়িতে গিয়ে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। 

যেকারণে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা দুই শতক জমিসহ ঘর পেয়েছেন। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ত্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।  

ঘোষণার পর থেকে উজিরপুরে আর কোন ভূমিহীন ও গৃহহীন  থাকবে না। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শেখ আলাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, সাবেক সভাপতি আ: রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক শিপন মোল্লা, সাংবাদিক নাজমুল ইসলাম, নুরুল ইসলাম, কল্যান চন্দ, নাজমুল হক মুন্না, মাহফুজুর রহমান মাসুম, হৃদয় আহম্মেদ, জাহিদ হোসেন তালহাসহ অনেকে। 

উল্লেখ্য ৪ মার্চ বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা  ফারিহা তানজিন এর  সভাপতিত্বে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম উজিরপুর উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীন ঘোষণা করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন