ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

হিজলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

হিজলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান উপলক্ষে হিজলায় প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার।  

মঙ্গলবার সকাল ১১ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হিজলা উপজেলায় আগামীকাল ২২ মার্চ প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ৪৭ টি ও চতুর্থ পর্যায়ের ৮০ টি পরিবারের মাঝে ভুমিসহ গৃহ হস্থান্তর করবেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল মুক্তিকামী বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা ও ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনের। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন "মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা"। 

তার নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারের একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের অবশিস্ট ৪৭ টি ও চতুর্থ পর্যায়ের ৮০ টি ভূমিহীন পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন