ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বান্দরবানে ২ ট্রাকের সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

    বান্দরবানে ২ ট্রাকের সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের রুমা উপজেলার রুমা-বগালেক সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে নয়জন।


    সোমবার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা যায়নি।

    স্থানীয়রা জানান, বগালেকের কয়েকজন ট্রাকে করে ভিজিএফের চাল আনতে রুমা সদরে যাচ্ছিলেন। যাত্রীদের অনেকে বাজার করতে যাচ্ছিলেন। পথে বগালেক সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল বেয়ে নামতে গেলে বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী ও রুমা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও এক নারীসহ দুজন নিহত হন। এসময় আহত হন অন্তত নয়জন।  

    রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে।

    রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী জানান, আহত নয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারে কাজ চলছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ