ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টিপাত 

বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টিপাত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরে উঁকি দেয় স্লান  সূর্য। বিকেল গড়াতেই আবারো মেঘেদের উপস্থিতি। অতঃপর বিকেল ৫টার দিকে আকাশ ভেঙে ঝড়ঝড়িয়ে নামলো বর্ষণধারা।
  
চৈত্রের তাপদাহ শুরুর মধ্যেই বছরের প্রথম বৃষ্টিপাতে ভিজলো বরিশালবাসী। গতকাল রোববার বিকেলে এমন বৃষ্টিতে স্বস্তি দিয়েছে নগরবাসীকে। বৃষ্টি শুরু হওয়ায় নিজেকে না ভিজাতে কেউ আশ্রয়ের খোঁজ করেনি। আবাল-বৃদ্ধ-বণিতা সানন্দে গায়ে মেখেছে সেই জল। 

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ৯ মিলিমিটার বৃষ্টিপাত ও বাতাসের গতিবেগ ছিল ৩ নটিক্যাল মাইল বেগে। 
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, বিশেষ কোন কারনে নয় মূলত বর্ষা মৌসুমের শুরুতে এমন বৃষ্টি প্রকৃতির স্বাভাবিক আচরণ। তবে বৈশাখের শুরুতে এর প্রকাণ্ডতা বাড়বে।

চৈত্রে অনিয়মিতভাবে বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চরবাড়িয়া ইউনিয়নের কৃষক ফজলু মোল্লা বলেন, পানির অভাবে ক্ষেতে অনেক ফসলই সঠিকভাবে বাড়ছিল না। তবে চৈত্রের শুরুতে এই বৃষ্টিপাত ক্ষেতের ফসলকে তাজা করবে। 

স্কুল ফেরত শিক্ষার্থী তানিয়া বলেন, বাসায় ফেরার পথে বৃষ্টি নেমেছে। আমি ভিজেছি। সাথে বইগুলোও ভিজেছে। তবে বৃষ্টিতে ভিজতে অনেক আনন্দ পেয়েছি।

রিকশাচালক হারুন বলেন, কয়েকদিন ধরে গরমে রিকশা চালাতে কষ্ট হচ্ছিল। হঠাৎ বৃষ্টি এসে স্বস্তি দিয়েছে। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন