ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলাপ্রশাসক সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ।

সভায় সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানান, সামনে রমজান মাস, একই সময় ডায়রিয়া সক্রমণের সময়। এ কারণে ইফতারসহ খাদ্যদ্রব্য গ্রহণে সচেতন হতে হবে। 

সভায় বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য বিভাগের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই সভায় অংশগ্রহণ করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন