ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিএনপি এখনো আছে : নজরুল ইসলাম খান

    বিএনপি এখনো আছে : নজরুল ইসলাম খান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি নির্বাচনে অংশ না নিলে প্রার্থী পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, অবশ্য, যারা ভোটের পরোয়া করে না। তাদের এসবে কী যায় আসে? মনে রাখবেন, বাংলাদেশে এখনো বিএনপি আছে।

    আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'বাংলাদেশের কৃষি এবং শহীদ জিয়ার কৃষি বিপ্লব' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    নজরুল ইসলাম খান বলেন, ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আর বিএনপি নির্বাচনে অংশ নিলে এতো গুম, খুন, অত্যাচারের পরও আগের রাতে ভোট করে ফেলতে হয়। যদি মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এমনকি কয়েক ঘণ্টাও যদি সুযোগ দেওয়া হয় তাহলেও তাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই, এসব বুঝেই তারা আগেই ভোট করে ফেলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ