ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অন্তঃসত্ত্বা হওয়ায় কারাগারে পর্যবেক্ষণে মাহি

    অন্তঃসত্ত্বা হওয়ায় কারাগারে পর্যবেক্ষণে মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    শনিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে মাহিয়া মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম।

    তিনি বলেন, আদালত থেকে একটি প্রিজনভ্যানে করে মাহিয়া মাহিকে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গাজীপুর জেলা কারাগারে আনা হয়। তিনি কারাগারের মহিলা ওয়ার্ডে সাধারণ বন্দী হিসেবে থাকবেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। এছাড়া কারা হাসপাতাল থেকে তার খোঁজখবর নেওয়া হচ্ছে। কারাগারে আসার পরপরই তিনি নামাজ আদায় করেছেন।

    তিনি আরও বলেন, মহিলা ওয়ার্ডের সাধারণ বন্দীদের জন্য শনিবার দুপুরের খাবারের তালিকায় সাদা ভাত, মাছ, সবজি ও ডাল রয়েছে। দুপুরে তারা এসব খাবার খেয়েছেন, রাতেও সাধারণ বন্দীরা ভাত, মাছ, সবজি ও ডাল খাবেন। মাহিয়া মাহি কারাগারের মহিলা ওয়ার্ডে সাধারণ বন্দী হিসেবে আছেন, তিনিও রাতে সাধারণ বন্দীদের খাবারই খাবেন। এছাড়া কারাগারে আসার পর তিনি এখনো কোনো চাহিদা দেখাননি। অনেকটা স্বাভাবিক আছেন।

    এর আগে আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে তোলা হলে আদালত মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গ্রেপ্তারের পর জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ওমরা হজ শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাহির স্বামী রকিব সরকার এখনো পলাতক।

    এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে তার বিরুদ্ধে বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া মারধর, ভাঙচুর, চাঁদা দাবি ও জমি দখলের অভিযোগ এনে মাহি ও তার স্বামী রকিব সরকারকে আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

    মামলার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গতকাল শুক্রবার জানান, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ এবং মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার অপরাধে রকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

    স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি শুক্রবার সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। এর কিছু সময় পর রকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় কোটি টাকার বিনিময়ে আমাদের গাড়ির শো-রুম দখল করতে দিচ্ছে ইসমাইল ওরফে লাদেনকে।

    এরপর রাত সাড়ে ১২টার দিকে মাহি ও রকিব সরকার আবারো ফেসবুক লাইভে আসেন। তারা বলেন, গাজীপুর পুলিশ আমাদের সিকিউরিটিসহ অন্যান্যদের গ্রেপ্তার করেছে। আমাদের শো-রুম থেকে সবাইকে বের করে দিচ্ছে। বলেছে, না বের হলে গুলি করবে। পুলিশ কখনো এগুলো করতে পারে? আমরা সকালে এয়ারপোর্টে নামব। হয়তো আমাদেরও গ্রেপ্তার করবে।

    প্রসঙ্গত, বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা মাহি। কিছুদিনের মধ্যেই মা হবেন তিনি। এর মধ্যেই গ্রেপ্তার হলেন এই নায়িকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ