ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

    বরগুনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

    বরগুনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রেডক্রিসেন্ট কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    ঘটনাস্থল ঘুরে জানা যায়, শনিবার রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে প্রার্থীদের কর্মীরা শহরে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। এসময় রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. হুমায়ুন কবির ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলামের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


    আহতদের মধ্যে ইমাম হাসান কামরান বলেন, মো. হুমায়ুন কবিরের প্রচারণায় যাই আমরা কয়েকজন কর্মী। এসময় আমাদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করেন।


    তবে অভিযোগ অস্বীকার করে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলামের ভাই অ্যাডভোকেট তানভীর আহম্মেদ সিদ্দিকী বলেন, আমদের লাগানো নির্বাচনী ব্যানার তারা ছিঁড়ে ফেলে। প্রতিবাদের একপর্যায়ে কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এ বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মো. হুমায়ুন কবির বলেন, রেডক্রিসেন্ট হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নির্বাচনে এমন কর্মকাণ্ড হওয়া কাম্য নয়।

    তিনি আরও বলেন, এ ঘটনায় বোঝা যায় নির্বাচন শান্তি পূর্ণভাবে হবে না। তাই আমি এ নির্বাচন বন্ধের দাবি জানাই।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ  বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ