ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • জানাজা পড়ে ফেরা হলো না শিক্ষকের

    জানাজা পড়ে ফেরা হলো না শিক্ষকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুপার জানাজা পড়ে বাসায় ফেরা হলো না আ. ছত্তার (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের। একটি তেলবাহী ট্যাংক লরির চাপায় প্রাণ হারান তিনি।

     বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত মাও. আ. ছত্তার বরগুনা সদর উপজেলার বড়োমিয়া হাটখোলা এলাকার আ. লতিফের ছেলে। তিনি চুড়ামন আলহাজ্ব আদম আলী দাখিল মাদরাসার সহ-সুপার ছিলেন।

    পরিবার সূত্রে জানা যায়, আপন ফুপার মৃত্যুর খবর শুনে বরগুনায় তার গ্রামে এসে জানাজা পড়ে দাফন সম্পন্ন করেন মাও. আ. ছত্তার। পরে বরিশালে নিজের ভাড়া বাসার উদ্দেশে সড়কপথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনার শিকার হন তিনি।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তেলবাহী ট্যাংক লরি ও চালককে আটক করা হয়েছে। লরির চালক বরিশাল এলাকার শামসু সরদারের ছেলে মো. নাঈম।  

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ