ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • 'শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল' 

    'শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল' 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার সরকার গরীব বান্ধব এবং জনবান্ধব সরকার। তিনি আছেন বলেই এ দেশে একটা লোকও না খেয়ে মারা যায় না। 

    বাজার সহনীয় পর্যায় এবং খামারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে বাজারে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র করা হয়েছে। করোনা মহামারির পরিস্থিতিতে জীবন ও জীবিকা নির্বাহের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। পিরোজপুর সদর উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী দিনব্যাপী মেলা উপলক্ষে জেলা প্রাণিসম্পদ মিলনায়তনে এ প্রদর্শনী মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। 

    এসময় মন্ত্রী আরও বলেন, কেউ যদি মাছ চাষ করতে চায় আমরা তার পুকুর খনন করে বিনামূল্যে মাছের পোনাও সরবরাহ করব। চাকুরির পিছনে না ঘুরে আমাদের নিজেই নিজের উদ্যোক্তা হওয়া উচিত এবং আমরা স্বাবলম্বী হয়ে গ্রামীণ অর্থনীতিকে স্বচল রাখবো। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারলে, আমাদের উন্নতি ব্যহত হবে। 

    তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের ২৫টি স্টল অংশ গ্রহণ করে। 

    এসময় মন্ত্রী খামারীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তিনি প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গোখামারীদের হাতে গো খাদ্য ও ভিটামিন তুলে দেন। পরে সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, বিভিন্ন কর্মসংস্থানের নিমিত্তে সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ এবং মন্দিরভিত্তিক শিক্ষাকার্যক্রমের পুরস্কার ও সাউন্ডসিস্টেম বিতরণ করেন। অবহিতকরণ সভায়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, মৎস্য খামারী ও মৎস্য চাষী, জেলেসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ