ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সরকারি বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-(বার)। রবিবার সকাল ১১ টায়  ‍এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়ে কালে  মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিএমপি কমিশনার। 
 
পরে তিনি  শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সামনে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন  আবু আহাম্মদ আল মামুন, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ সরকারি বি এম (ব্রজমোহন) কলেজ, উপ-পুলিশ কমিশনার উত্তর আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।


উল্লেখ্য, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন