ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে কলেজ শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

বরিশালে কলেজ শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল হোম ইকনোমিক্স কলেজের নারী শিক্ষিকা মর্জিনা আক্তারের উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১ টায় নগরীর সিটি কলেজে সম্মিলিত শিক্ষক, পেশাজীবী, সাংস্কৃতিক ও মহিলা পরিষদ সমন্বয় কমিটি বরিশাল জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ বরিশাল জেলার আহ্বায়ক পুস্প চক্রবর্তী, সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় সমিতির বরিশাল শাখার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, আনোয়ারুল হক, কলেজ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) বরিশাল জেলার সাধারণ সম্পাদক সফিউল আজম, বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক মহসিন উল ইসলাম হাবুল, গননাট্য সংস্থা সভাপতি শাহ আজিজুর রহমান খোকন,  বাকশিস যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, শিক্ষক সমিতি (ফেডারেশন) যুগ্ম আহবায়ক রেজাউল করিম, বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলন সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু প্রমুখ। 

এসময় সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন শিক্ষিকা মর্জিনা আক্তারের নির্যাতনের প্রতিবাদে ইতোমধ্যে অনেক কর্মসূচি গ্রহন করেছি।   এই সংবাদ সম্মেলনের সাত দিনের মধ্যে যদি হামলাকারিকে গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহৎ আকারে আন্দোলন গড়ে তোলা হবে।  এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট করা হবে। 

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পারিবারিক ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে বরিশাল হোম ইকোনোমিক্স কলেজের প্রভাষক মর্জিনাকে মারধর করা হয়। এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন