ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়: পংকজ নাথ এমপি

 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়: পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন  বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় উপজেলার নরসিংহপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন ও কাউরিয়া শ্রীশ্রী হরি মন্দির এর ভবন উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পংকজ নাথ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার যুগ্ম সচিব সরজ নাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনর্চাজ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সরকারি হিজলা কলেজের সাবেক অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস প্রমুখ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন