ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ব্রিজের স্লিপার ভেঙ্গে পড়ায়  

    আমতলীতে বিপাকে ৩০ হাজার মানুষ 

    আমতলীতে বিপাকে ৩০ হাজার মানুষ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া  ইউনিয়ন ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ঘোলখালী  ইউনিয়নের  নলুয়াবগী ও   টেপুরা  খালের উপর নির্মিত আয়রন ব্রিজটির স্লিপার ভেঙ্গে  পড়ায়  চলাচল বন্দ রয়েছে দুটি ইউনিয়নের ১০ টি গ্রামের ৩০  হাজার মানুষের । 

    হলদিয়া  ইউনিয়নের  টেপুরা বাজার  সলঘ্ন এ ব্রিজটি দিয়ে প্রতিদিন বলইবুনিয়া , নলুয়াবগী , টেপুরা , উত্তর টেপুরা , দক্ষিন  টেপুরা , তক্তাবুনিয়া  গ্রামের জনসাধারন  চলাচল  করেন। ৪/৫ বছর পূর্বে স্লিপার ভেঙ্গে যায়  তখন স্থানীয়রা চাঁদা তুলে জোড়া তালি দিয়ে চলাচল করছে ।  

    সম্প্রতি ব্রিজটির স্লিপার   এমন ভাবে ভেঙ্গে পড়েছে  জনগনের দূভোর্গের কোনো শেষ নাই  বলে জানান, ভুক্তভোগীরা।  টেপুরা গ্রামের  সাবেক ইউপি সদস্য মো. আবু সালেহ বলেন ব্রিজটির স্লিপার ভেঙ্গে পড়ায় সাধারন মানুষের চলাচল বন্দ রয়েছে। গলাচিপা  উপজেলা এল জি ইডি সূত্রে জানা গেছে ২০০৫ সালে টেপুরা  খালে এ  আয়রন ব্রিজ টি নির্মান করা হয় ।  

    এ ভাঙ্গা ব্রীজের বিষয়  বলইবুনিয়া  গ্রামের    আব্দুল মালেক   বলেন  এই ব্রিজটি দুই ইউনিয়নের মানুষের ১০টি গ্রামের   মানুষের যোগাযোগের  মাধ্যম।এই ব্রীজ পাড় হয়ে,  ঘোলখালী  ইউনিয়নের  বলইবুনিয়া গ্রামের অনেক ছাত্র ছাত্রী টেপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, টেপুরা দাখিল মাদ্রাসা, কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয় পড়াশুনা করতে আসেন। 

    ব্রিজটির স্লিপার  ভেঙ্গে পড়ায় ছাত্র- ছাত্রীদের  মাদ্রাসা ও স্কুলে  যাওয়া আসায় অনেক ব্যাঘাত ঘটছে।  ভুক্তভোগিরা জানান , এই ব্রীজটি  মেরামত করে দিলে হলদিয়া ইউনিয়ন  ও পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার গলাচিপা  উপজেলার  ঘোলখালী  ইউপির ১০ টি গ্রামের    মানুষদের যোগাযোগ ব্যবস্থার দুঃখ দুর্দশা দূর হবে।  

    এবিষয়ে গলাচিপা উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়,  ওখানে গার্ডার ব্রীজ নির্মান করার প্রক্রিয়া চলমান রয়েছে।  আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল­াহ আল মামুন মুঠোফোনে বলেন,  গলাচিপা উপজেলা প্রকৌশলী অফিসের সাথে যোগাযোগ করে সাধারন মানুষের দুর্ভোগ লাগবে  জর”রী ভিত্তিত্বে চেষ্টা চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ