ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

    বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কর্মরত শ্রমিকরা টের পেয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

    তবে এ বিষয়ে জানতে তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদেরও।


    এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তূপে কে বা কারা অগ্নিসংযোগ করলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ