ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

    মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে নূরল ইসলাম জোয়ার্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। ২৫৮ পিছ ইয়াবা সহ আটক হওয়ার পরে নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা দায়ের করা হয়। 

    ২০২২ সালের ২১ জুন এ মামলা নূরুল ইসলাম জোমাদ্দারকে ৭ বছরের কারাদণ্ড ও একই সাথে দশহাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

    এ দণ্ড এড়াতে রায় ঘোষণার পর থেকেই পলাতক অবস্থায় ছিলেন নূরুল ইসলাম।

    মঙ্গলবার ( ৭ মার্চ )  সকালে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে বরগুনা জেলার বামনা উপজেলা তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি  মো. নুরুল ইসলাম জোমাদ্দার (৪১) বামনা উপজেলার পূর্ব লক্ষীপুরা এলাকার মো. জয়নাল আবেদীন জোমাদ্দারের ছেলে।

    বামনা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বামনা উপজেলার মঠবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বামনা থানা পুলিশ। এ সময়  উপজেলার লক্ষীপুরা এলাকা থেকে পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

    এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, গ্রেফতারের পর নুরুল ইসলামকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ