ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের কান্না-আর্তনাদ

    গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে স্বজনদের কান্না-আর্তনাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে)। জানা গেছে, ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৪০ ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


    সরেজমিনে ঢামেকে গিয়ে অস্থির পরিস্থিতি লক্ষ্য করা গেছে। হতাহতদের স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে গেছে চারপাশ। চিকিৎসক-নার্স ও ঢামেক সংশ্লিষ্টরাও ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন।

    ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর থেকেই আহতরা একে একে হাসপাতালে আসতে শুরু করেন।

    ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে।

    বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান ও বাকি ৪টি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

    কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার উপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।  

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ