ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ‘কী যে বিকট শব্দ, জ্ঞান হারিয়ে ফেলি’ 

    ‘কী যে বিকট শব্দ, জ্ঞান হারিয়ে ফেলি’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার শ্যামপুর থেকে সাভার পরিবহনের একটি বাসে চড়ে বাড়ি যাচ্ছিলেন সাভারের বাসিন্দা আবুল কালাম।  

    গুলিস্তানের একটু সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

    বাসের ওপর এসে পড়ে বিভিন্ন ধরণের বস্তুর টুকরা।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন আবুল কালাম। তিনি একজন কারখানা শ্রমিক।

    মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোণটি ঘটে। এতে বহু মানুষ হতাহত হন। আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে।  

    আবুল কালাম প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে কথা বলার সময় বারবার বলছিলেন জীবিত ফিরে আসার কথা। তিনি বলেন, হঠাৎ কী যে বিকট শব্দ! জ্ঞান হারিয়ে ফেলি। কিছুই মনে করতে পারছিলাম না।  

    ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় স্যানেটারি দোকান এবং বাকি চারটি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ