ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১১

    গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে  ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    এ ঘটনায় এরইমধ্যে দুই নারীসহ মারা গেছেন ১১ জন।  

    মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।  

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, বিস্ফোরণে বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা একটি ভবন (নিচ তলায় স্যানিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭তলা একটি স্যানিটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ভবন ধসে পড়েনি।  

    ঢামেক ও ঘটনাস্থল থেকে ১১ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে।  

    কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

    আহত শতাধিক মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ