ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা

ঐতিহাসিক  ৭ মার্চ উপলক্ষে বরিশাল বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল সেন্টারের দিনভর কর্মসূচি সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। 

অনুষ্ঠানের মধ্যে রয়েছে-  সকাল ৮টা ০৫ মিনিটে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, ৮টা ২০ মিনিটে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘এই সেই ৭ মাচ’, সকাল ৮ টা ৩০ মিনিটে গীতিনকশা ‘মুক্তির বারতা’, সকাল ৯ টা ৪৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অগ্নিঝরা মার্চ, সকাল ১০ টা ৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘৭ই মার্চের ভাষণ-বাঙালির মুক্তির সনদ’, বিকেল ৪ টা ৫ মিনিটে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘আর দাবায়ে রাখতে পারবা না, বিকেল ৪ টা ৪০ মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘রাজনীতির কবি বঙ্গবন্ধু’, রাত ১০:৪৫ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’। 

এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিকেল  ৩ টা ২০ মিনেটে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করা হবে।
অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন