ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামে পানিতে ডুবে দুই বছরের শিশু ইমরান মিয়ার মৃত্যু হয়েছে।

মৃত ইমরান ওই গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে।

সোমবার (৬ মার্চ) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, খেলার ছলে ইমরান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বিভিন্নস্থানে অনেক খোঁজাখুজি করেও শিশুটিকে পাওয়া যায়নি।

পরবর্তীতে পুকুর থেকে শিশু ইমরানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন