ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

বরিশালে ৫৬০ কেজি জাটকাসহ আটক ২

বরিশালে ৫৬০ কেজি জাটকাসহ আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শহরতলীর তালতলীতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি জাটকাসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।

তিনি জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজিএস বগুড়ার তালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫৬০ কেজি জাটকাসহ সোহেল (৩৫) ও চুন্নু গাজী (৪০) নামে দুই চালককে আটক করা হয়।

আটককৃতরা বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন রাঢ়ীমোহল গ্রামের বাসিন্দা। পরে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আটক চালকদের মুচলেকা নিয়ে অটোরিকশাসহ ছেড়ে দেওয়া হয় এবং বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন